কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে ভাই – বোনের  মৃত্যু 

0
কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে ভাই - বোনের  মৃত্যু 

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে একই পরিবারের মৃত দুই সদস্যের শেষকৃত্যের সময় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টায় অরবিন্দু বিশ্বাসের নিজ বাড়িতে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে।

মৃত দুজন হলেন অরবিন্দু বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা রানী বিশ্বাস (৭০) এবং তাঁর ছোট ভাই চিকিৎসক ডা. অসিত বরণ বিশ্বাস (৭০)। স্বজনদের সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ গ্রামের নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে কৃষ্ণা রানী বিশ্বাসের মৃত্যু হয়। এর এক ঘণ্টা পর, দুপুর ১টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. অসিত বরণ বিশ্বাস।

মৃত কৃষ্ণা রানীর মেয়ে রত্না বিশ্বাস এবং ডা. অসিত বরণ বিশ্বাসের ছেলে অরূপ রতন বিশ্বাস প্রবাসে থাকায় সেদিন তাঁদের শেষকৃত্য সম্পন্ন করা সম্ভব হয়নি। তাঁরা প্রবাস থেকে দেশে ফেরায় পরিবারের সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রবিবার নবাবগঞ্জে নিজ বাড়িতে দুইজনের শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিত্য কণ্ঠকে নিশ্চিত করেছেন অরবিন্দু বিশ্বাসের ছোট ছেলে অনিমেষ বিশ্বাস (চঞ্চল)। এদিকে, মা ও কাকার শেষকৃত্যে উপস্থিত থেকে তাঁদের আত্মার শান্তি কামনায় অংশ নেওয়ার জন্য স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অনিমেষ বিশ্বাস (চঞ্চল)।