রংপুরে ইয়াবা সহ মাদক কারবারি আটক: অতপর জেলহাজতে

0
রংপুরে ইয়াবা সহ মাদক কারবারি আটক: অতপর জেলহাজতে

জয়নাল আবেদীন: রংপুর জেলা পুলিশ ডিবি'র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারিকে আটক করেছে। পুলিশ জানায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি চৌকস টিম কাউনিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ন‘টার দিকে কাউনিয়া থানাধীন ৬ নং টেপামধুপুর ইউনিয়ন এর নিলাম খরিদা সদরা এলাকার শ্রী ভোলানাথ এর বাড়ির দক্ষিন পাশে পাকা বাস্তার উপর মাদকদ্রব্য বেচাকেনার সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই আনিছুর রহমান নামের এক ব্যক্তিকে আটক করে।

তার বাড়ি কাউনিয়া উপজেলার নিলাম খরিদা নামক এলাকায়। পুলিশ জানায় গ্রেপ্তারকৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এরপর জব্দকৃত আলামত ও অভিযুক্তকে কাউনিয়া থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এদিকে গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।