শাহজাদপুরে ১৪ জুয়াড়ি আটক ; জেল হাজতে প্রেরণ

0
শাহজাদপুরে ১৪ জুয়াড়ি আটক ; জেল হাজতে প্রেরণ

শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল (১১ জুলাই ) শাহজাদপুর পৌর এলাকার বিসিক বাসস্ট্যান্ডের অদূরে খাদ্য গুদামের পশ্চিমে শফীর ভিটায় অভিযান চালিয়ে ১৪ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

এ সময় জুয়ার আসর থেকে ৫৫ হাজার নগদ টাকা, ,জুয়া খেলার সামগ্রী এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন। এ সময় শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। একপর্যায়ে জুয়াড়িদের ধরতে প্রায় হাঁটুপানি মাড়িয়ে উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বহুল আলোচিত শফির ভিটার জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ১৪ জন জুয়াড়িকে হাতে হাতে আটক করে। এ সময় জুয়ার আসর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শফির ভিটায় ঘর তুলে সারাদিন রাত জুয়া খেলা চলতো। ওই জুয়ার আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে কুখ্যাত জুয়ারীরা আসতো এবং প্রতিদিন ৫০ থেকে ৬০ লাখ টাকার জুয়া খেলা‌ হতো ।

আটককৃত জুয়াড়িরা হলেন- শাহজাদপুর উপজেলার নলুয়া গ্রামের মৃত রবি বেপারির পুত্র বাবু বেপারি (৩৫), বেলকুচি উপজেলার মুকন্দগাতি গ্রামের মৃত চান উল্লাহ বেপারীর পুত্র মো. আব্দুল মজিদ (৪৮), সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়াধানগড়া মহল্লার মৃত তারা বেপারির পুত্র মো. আনিছ (৪৩), ধীতপুর গ্রামের মৃত সুলতানের পুত্র নুর মোহাম্মদ (৪৫), শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের মৃত মজিবরের ছেলে মোফাজ্জল (৬০), মৃত সোহরাবের পুত্র আব্দুল মালেক (৪২), মো. অহেদের পুত্র মো. জমের (৪৫), মো. জমির উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৪০), দ্বারিয়াপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. বাদল মিয়া (৫০), মৃত মোজাহারের পুত্র মো. শফিক (৩৮), মো. মজিদ মন্ডলের ছেলে মো. হৃদয় (২২), দরগাহ পাড়া গ্রামের মো. আলিফ মিয়ার পুত্র মো. সাব্বির (৩০), নারায়ণদহ গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. হারেজ আলী (৩৪) এবং উল্লাপাড়া উপজেলার মো. রহমানের পুত্র মো. খোরশেদ আলম (৩০)।

থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান , আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে রবিবার (১২ জুলাই) দুপুরে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে আদালতের জিআরও ফজলুল হক জানান , ১৪ জয়াড়িকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।