জয়নাল আবেদীন্: রংপুরে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী রাজিন মিয়াকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ৮টায় মিঠাপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজিন খোর্দ্দ কাশিনাথপুর গ্রামের নুর ইসলামের ছেলে। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।তিনি মামলার বরাত দিয়ে জানান, ভুক্তভোগী সপ্তম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে রাজিন। সেই সাথে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। গত ১৭ আগস্ট রাত ২টার দিকে রাজিন ওই ছাত্রীর বাড়িতে এসে তাকে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে ২৮ আগস্ট মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে মামলাটির ছায়া তদন্ত শুরু করে র্যাব।
রবিবার মিঠাপুকুর বাজারে অভিযান চালিয়ে রাজিনকে গ্রেফতার করা হয়। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক আরো জানান বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

