কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, দলিল লেখকের সহকারী আটক

0
কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, দলিল লেখকের সহকারী আটক

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে দলিল লেখকের সহাকারী হিসেবে কাজ করেন। রবিবার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেড নামের একটি কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগে কলাপাড়া উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।

ম্যাকটেন হোল্ডিং লিমিটেড এর এইচ আর এডমিন নিবির বলেন, প্রিন্স মিয়া আমার কাছে মিউটেশন দুটি দিয়ে কম্পানিকে আপাততঃ জানাতে নিষেধ করেন।তখনই আমার সন্দেহ হয়,তাই আমি কোম্পানির উপ পরিচালক শাম্মি ম্যাডামের কাছে জমা দেই।

উপ পরিচালক মোসা: শাম্মী আক্তার’র অভিযোগ, প্রায় ৩ মাস আগে তিনি প্রিন্সের কাছে ৫৬ নং জেএল খাজুরা মৌজার ৭ টি দলিলের মিউটিশন করার কাগজপত্র জমা দেন। পরে প্রিন্স দুটি দলিলের মিউটিশন সম্পান্নের কাগজ শাম্মীর কাছে জমা দিলে সে কিউআর কোড সার্চ দিয়ে দেখতে পান মিউটিশন দুটি ভূয়া। এছাড়া ওই মিউটিশনে এ্যাসিল্যান্ডের স্বাক্ষরের স্ক্যান কপি বসানো। এরপরে আজ রবিবার দুপুরে এ্যাসিল্যান্ড অফিসে উপস্থিত হয়ে তিনি থানা পুলিশে মৌখিক অভিযোগ করেন এবং প্রিন্সকে হাতেনাতে ধরিয়ে দেন।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এভাবে জালিয়াতি চক্রের প্রতারনার কারনে কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। তার কাছে অন্তত ২৭ টি জালিয়াতি ধরা পড়েছে। এসব জালিয়াতির বিরুদ্ধে তিনি আইনী ব্যবস্থান নিচ্ছেন। এধরনের জালিয়াতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয় অপরাধ।