কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার করছে। গ্রেফতারকৃতরা হলো মো. হালিম মাতুব্বর (৪৯), শফিকুল ইসলাম সরকার (৩৯), মো.সাইফুল ইসলাম হাওলাদার (২৯)। রবিবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার একদল চৌকশ পুলিশ কুয়াকাটার হোটেল আপন ভূবনে ৩০২ নম্বর রুমে অভিযান চালায়। এসময় ৪৮ পিচ ইয়াবা সহ ওই ৩ জনকে গ্রেফতার করেন ।
মহিপুর থানার এসআই মোঃ জহিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী হালিম মাতুব্বর বাড়ি বরগুনায়। সে একজন মাদক ব্যবসায়ি। তার বিরুদ্ধে ইতোপূর্বে ৩টি মাদক মামলা রয়েছে। এছাড়া মো.সাইফুলের বাড়িও বরগুনায় এবং শফিকুলের বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার পাচপাড়া গ্রামে।
মহিপুর থানার ওসি মো.শামীম হাওলাদার জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদের মঙ্গলবার কলাপাড়ায় আদালতে সোপর্দ করা হবে। মাদক ব্যবসায়ীসহ সকল অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

