পাক-ভারত যুদ্ধের প্রভাব দেশের পুঁজিবাজারে, দর হারিয়েছে ৪১১ শেয়ার, সূচক উধাও ১৫০ পয়েন্ট

0
পাক-ভারত যুদ্ধের প্রভাব দেশের পুঁজিবাজারে, দর হারিয়েছে ৪১১ শেয়ার, সূচক উধাও ১৫০ পয়েন্ট

বাংলাদেশ প্রতিবেদক: পাক-ভারত যুদ্ধের ভয়ঙ্কর প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। আজ দিন শেষে সূচক কমেছে প্রায় ১৫০ পয়েন্ট, সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪১১টির শেয়ারদর কমেছে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন। আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক কমেছে ৮৬ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪৯ দশমিক ৩০ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৪ হাজার ৮০২ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪১ দশমিক ৯২ পয়েন্ট কমে ১০৪৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪০ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১৭৯৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৫১৬ কোটি ৪৬ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৪৯ কোটি ৭৪ লাখ ১৩ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৪৪৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ৯টি কোম্পানির, বিপরীতে ৪১১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।