জয়নাল আবেদীন: রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষক বৃহস্পতিবার বিকেলের শিফট থেকে ধর্মঘট শুরু করেছে । তাদের দাবি মেনে নেয়া না হলে অনির্দিষ্ট কালের জন্য সকল কার্যক্রম বন্ধ কওে দেবে বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঘোষনা দিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ । এদিকে বৃহস্পতিবার ২য় শিফট এ ভর্তি হতে আসা বিপুল সংখ্যক শিক্ষার্থী ভর্তি হতে না পেরে তারা ফিরে গেছে । বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদেও সভাপতি ইন্দ্রজিদ কুমার সাহা এবং শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান সরকার যৌথভাবে লিখিত বক্তব্যে বলেন ১৯৯৮ সাল থেকে বিকেলের ২য় শিফট চালুর পর থেকে প্রথম শিফট এর শিক্ষকদেও মাধ্যমেই শিক্ষার্থীদের পাঠদান সহ কারিগরি শিক্ষা দিয়ে আসা হচ্ছে । সে সময় শিক্ষা মন্ত্রনালয় থেকে বলা হয়েছিলো ২য় শিফট এর শিক্ষকদেও মুল বেতনের ৫০শতাংশ বাড়তি অর্থ প্রদান করা হবে এবং পযায়ক্রমে তা বাড়িয়ে দেয়া হবে । সেই আশ্বাসের উপর ভিত্তি করে এবং সেই প্রাপ্যতা নিয়ে শিক্ষকগণ দায়িত্ব পালন করে আসছেন । কিন্তু হঠাৎ পত্র আসে ৫০ থেকে কমিয়ে ৩০শতাংশ হারে টাকা প্রদানের । এতে শিক্ষকগণ ক্ষুদ্ধ হয়ে ওঠেন এবং আন্দোলনে নেমে পরেন । নেতৃবৃন্দ বর্তমানে শতভাগ অর্থ দাবি করে বলেন যদি তাদের দাবিকৃত অর্থ প্রদান করা নাহয় তাহলে তারা ২য় শিফট এর কোন দায় দায়িত্ব বহন করবেননা । তারা ২য় শিফট বাতিলেরও দাবি জানান । এসময় শিক্ষক নেতা মো: আবুল কালাম, সহিদুল ইসলাম রুহুল আমিন এবং মনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন ।

