জয়নাল আবেদীন: বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকারদের সংগঠন গীতিকবি সংসদ রংপুর অঞ্চল গান রচনায় বিশেষ অবদানের জন্য গুণী গীতি কবি সম্মাননা এবং তাদের লেখা গান নিয়ে সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
গীতিকবি সংসদ রংপুর অঞ্চল আয়োজনে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের খ্যাতিমান ভাওয়াইয়া শিল্পী ও সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রংপুর সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের উপ আঞ্চলিক পরিচালক এ এইচ এম শরিফ ,সাংস্কৃতিক ্ঐক্য পরিষদের সভাপতি চৌধুরী মাহমুদুন নবী ডলার।
অনুষ্ঠানে গান রচনায় বিশেষ অবদানের জন্য মোট ছয়জনকে গুণী গীতি কবি সম্মাননা প্রদান করা হয় তারা হলেন একে এম মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম রইস, বাশার ইবনে জহুর,অমিতাভ দাস হিমন,এসএম খলিল বাবু, এবং সুনীল সরকার। অনুষ্ঠানে ২৫ জন গীতিকারের লেখা গান পরিবেশন করেন বেতার এবং টিভি শিল্পীরা ।

