রংপুর ডায়াবেটিক সমিতির ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক্যাম্প 

0
রংপুর ডায়াবেটিক সমিতির ফ্রি ডায়াবেটিস মেডিকেল ক্যাম্প 

জয়নাল আবেদীন্ঃ রংপুর সিটি কর্পোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে রংপুর ডায়াবেটিক সমিতির আায়োজনে ফ্রি ডায়াবেটিস পরীক্ষার ধারাবাহিকতায় শনিবার ২৬ নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয় । সকাল ৯টায় রবার্টসনগঞ্জ স্কুল এন্ড কলেজে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রংপুর ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা, মো: আব্দুর রউফ ।

এসময় উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম সহ সভাপতি আজিজুল ইসলাম মিন্টু সহ সভাপতি জয়নাল আবেদীন যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন আলা চৌধুরী, সদস্য শামসাদ বেগম গিনি,ডক্টর নাছিমা আকতার প্রতিষ্ঠান অধ্যক্ষ জাকির হোসেন শামিম শিক্ষক মো: শাহজাহান ।

রংপুর ডায়াবেটিক সমিতির বিশিষ্ট চিকিৎক দিলনাহার বেগমের নেতৃত্বে ৫ সদস্যের মেডিকেল টিম বেলা ২টা পর্য়ন্ত প্রায় ২শ নারী পুরুষকে স্বাস্থ্য সেবা প্রদান করে । এরমধ্যে ৮৫জনই ডায়াবেটিস রোগী ।