সাউথইস্ট বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা জরিমানা

0
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়কে ১০ লাখ টাকা জরিমানা

সদরুল আইন: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা না মেনে বেশি শিক্ষার্থী ভর্তি করায় সাউথইস্ট ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে সর্বোচ্চ আদালত।

এই অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বার কাউন্সিলের করা আবেদন নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী আশিক আল জলিল।

অন্যদিকে, বার কাউন্সিলের পক্ষে ছিলেন আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান ও এস এম কফিল উদ্দিন।