শেখ মুজিবুর রহমান : এএসটি আক্তার হোসেন সাকিল

0
শেখ মুজিবুর রহমান : এএসটি আক্তার হোসেন সাকিল

শেখ মুজিবুর রহমান
এএসটি আক্তার হোসেন সাকিল

মুজিব তুমি বাংলার জন্য
মহান প্রভুর দান,
আমার দেশের মহান নেতা
শেখ মুজিবুর রহমান।

তোমায় মোরা ভালোবাসি
তুমি মোদের নেতা,
তোমার কথা ভুলতে গেলে
মনে লাগে ব্যথা।

বাংলার সব নিরীহ মানুষ
বাসে তোমায় ভালো,
দেখালে তুমি পথের দিশা
চোখে ফিরালে আলো।

মুজিব তুমি বাংলা মায়ের
সেরা উপহার,
থাকবো মোরা তোমার পথে
মানবো নাকো হার।

মুজিব তুমি বাংলা মায়ের
গর্বিত সন্তান,
বাংলাদেশের স্বাধীনতা
তোমার অবদান।

মুজিব তোমার অবদান। আছে তোমার অবদান।

তোমার জন্মশত বর্ষেও
আমরা করি স্বরণ,
রাখবো মনে তোমায় মোরা
আসে যদিও মরণ।

মুজিব তোমায় করি স্বরণ,
আমি তোমায় করি স্বরণ,
আমরা তোমায় করি স্বরণ ।