শহীদ, তোমার রক্তের দাম : জাহিদুল ইসলাম

0
শহীদ, তোমার রক্তের দাম : জাহিদুল ইসলাম

শহীদ, তোমার রক্তের দাম
– জাহিদুল ইসলাম

হে শহীদ, তোমার লাশ মারিয়ে পেয়েছি সোনার দেশ,
শিখেছি কি করে মজুর খাটিবে, ধনীরা থাকিবে বেশ।

হে শহীদ, তুমি দিয়েছ বুকের ঐ লাল রক্ত,
শিখেছি কি করে গরিবরে শুষে, হতে হয় উন্মত্ত।

হে শহীদ, যে রক্তে ভিজিয়ে গিয়েছ এই বাংলার মাটি,
দেখে যাও দেখো, আজ সে রক্তে কারা করে মাখামাখি।

হে শহীদ তুমি প্রাণ দিয়েছ, ভেবেছ শুধিব ঋণ?
ঋণ শুধিতেই জমিয়েছি ডলার, কালো টাকা সীমাহীন।

ও শহীদ, তুমি তাড়িয়েছ শত্রু, স্বাধীন করেছ দেশ?
দেখে যাও শেখো, কিভাবে লুটছি সোনার বাংলাদেশ।