তোমার মাঝে আমি : রুদ্র অয়ন

0
তোমার মাঝে আমি : রুদ্র অয়ন

তোমার মাঝে আমি
রুদ্র অয়ন

রিনিঝিনি চুড়ির ঝংকার
তোমার হাতে বাজে,
হৃদয়টা তোমার ছোঁয়ায়
সকাল রাত্রি সাজে।

জীবন সুখে ভরিয়ে রাখো
হয়ে প্রেমের চাদর,
সব অপূর্ণ লাগে না পাই
যদি তোমার আদর!

তোমার প্রেমে পাগলপারা
নিত্য আমার মন,
হৃদয় আমার জেনেছে যে
তুমি আপন জন।

ভালবাসার ব্যাখ্যা জানিনে
জানি অনেক দামী,
ভালবাসার মানেটা জেনো
তোমার মাঝে আমি।