রতন ঘোষ : ধান ক্ষেতের কথা ভাবলেই চোখের পর্দায় ভেসে উঠে দিগন্ত জুড়া সবুজের সমারোহ।ঝির জিরে বাতাসে সবুজের ঢেউ খেলানোর দৃশ্য দেখে মুগ্ধ হন সবাই। কৃষকের আগামীর সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ ধানক্ষেতের মাঝে। চারিদিকে এক নয়নাভিরাম দৃশ্য। শরতের রোদ বৃষ্টির খেলায় সবুজের আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। ফসলের মাঠের কোথাও ফাঁকা নেই। যতদূর দৃষ্টি পড়ে সবুজ আর সবুজ। নীল আকাশে সাদা মেঘের ভেলা যেন সবুজের গাছ রঙ্গে একাকার হয়ে পড়েছে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন ধানের সবুজ পাতা, আর আনন্দে দুলছে কৃষকের মন। কৃষকের মনে উঁকি দিচ্ছে ভিন্ন এক আমেজ। সবুজে ঘেরা রোপা আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক এবং থমকে দাঁড়ায় পথিক। নতুন সাজে মেতেছে বাংলার প্রকৃতি। এবার বর্ষা মৌসুমীর শুরু থেকেই বৃষ্টি না হওয়ায়, রোপা আমন লাগাতে কৃষকের বিড়ম্বনায় পড়তে হয়। আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে, আমন ধান চাষ করার নিয়ম থাকলেও বৃষ্টি না হওয়ায় তা পারেননি কৃষকরা। ধান রোপন নিয়ে বিপাকে পড়ে কৃষক। দেরিতে বৃষ্টি হলেও ইতিমধ্যে মাঠে এখন রোপনের লক্ষ্যমাত্রা শতভাগ সম্পন্ন হয়েছে।
কটিয়াদী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় এবছর কটিয়াদী উপজেলায় ৪হাজার ৫০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে বেশি । এপর্যন্ত উপজেলায় ধান চাষ হয়েছে ৫হাজার ৫শত ৫০ হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে ও ১ হাজার ৫০ হেক্টর বেশি। এবার রোপা আমনের কোন রোগ বালাই না হলে, বাম্পার ফলন হবে হলে কৃষকরা আশা করছেন।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠে গিয়ে দেখা যায় আমন ধানের ক্ষেত প্রকৃতির খেয়ালে গাঢ় সবুজ রং ধারণ করেছে। সবুজে ঘেরা রোপাআমনের মাঠে কৃষক ব্যস্ত সময় পার করছেন। ধান গাছ ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকরা ক্ষেতের ঘাস পরিষ্কার, সার ও বালাইনাশক ঔষধ প্রয়োগ সহ সার্বক্ষণিক পরিচর্যা করছেন। এরই মধ্যে মাঝেমধ্যে হচ্ছে বৃষ্টি যা আমন উৎপাদনের জন্য আবহাওয়া হয়েছে সম্পূর্ণ অনুকূলে। তাই ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা।
ধানের চারা গুলো থেকে অচিরেই বের হবে থোর।এর কিছুদিন পর শুরু হবে মৌ মৌ গন্ধ। আর এর পরেই সকলের নজর কারবে সোনালী ধান । সোনালী স্বপ্নের মাঝেই সোনালী ধান ভরে উঠবে কৃষকের শুন্য গোলায়, আর গৃহিনির মুখে ফুটবে হাসি ।
কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর- পুক্ষিয়া গ্রামের কৃষক ইউনুস ফকির জানায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় প্রথমদিকে সেলু মেশিন দিয়ে জমিতে পানি দিয়ে আমান রোপন করেছি এতে রোপন খরচ বেড়েছে, আবার সারের দাম এবং ডিজেলের দামও বেড়েছে । চিন্তা হচ্ছে ধানের খরচ উঠাতে পারবো কিনা?
উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের মুমুরদিয়া গ্রামের কৃষক জমির উদ্দিন বলেন, এবার তীব্র খরার কারণে দেরিতে রোপা- আমন লাগিয়েছি। কিন্তু আমন আবাদের জন্য আবহাওয়া ভালো থাকায় ফসল এখন ভালো হচ্ছে।
কটিয়াদী পৌরসভার, বোয়ালিয়া মহল্লার কৃষক তাইজুদ্দিন বলেন, কয়েকদিনেই আমাদের ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। চারিদিকে লালি সবুজ আর সবুজ দেখা যায়।
জালালপুর ইউনিয়নের দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, বর্তমানে রোপা আমন ধানের ক্ষেত সবুজে ভরে উঠেছে। কৃষি অফিস থেকে আমরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। উপজেলা কৃষি স্যারের নির্দেশে মাঠ পর্যায়ে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সময় মত পরামর্শ দিয়ে যাচ্ছি। এবার আমনের ক্ষেতে রোগ বালাই কম, তাই এবার ধান বাম্পার ফলনের আশা করছি।
কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ইতিমধ্যেই উপজেলায় শতভাগ রোপা আমন, রোপনের কাজ সমাপ্ত হয়েছে। এবার কটিয়াদী উপজেলার ৪ হাজার ৫শত হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু রোপন হয়েছে ৫ হাজার ৫ শত ৫০ সেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়েও ১হাজার ৫০ হেক্টর বেশি। তিনি আরো বলেন, ফলন যাতে ভালো হয় সেজন্য মাঠ পর্যায়ে উপজেলা সহকারী কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।

