একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় আ.লীগ বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

0
একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় আ.লীগ বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগ বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার বেলা ১২টার দিকে নৌবাহিনী দিবসে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে বক্তব্যে এ কথা বলেন তিনি।
নৌবাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সততা, নিষ্ঠা ও আর্দশের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে কাজ করছে সরকার।