দেশে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত

0
দেশে আরও ৩ জন করোনা রোগী শনাক্ত

সদরুল আইন: দেশে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুটি শিশু। সোমবার (১৬ মার্চ) রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একথা জানান।

এ নিয়ে দেশে মোট ৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হল।

এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।