২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৯২

0
২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৯২

বাংলাদেশ প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬৬৮ জনে। মোট শনাক্ত ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৭৪ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৩৬ হাজার ২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, ৯৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৬১ টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৭৪৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৭ লাখ ৪ হাজার ৭৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ১৫ শতাংশ।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ৫১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ