বাস পোড়ানোর মামলার প্রতিবাদে বিএনপির দেয়া কর্মসূচি হাস্যকর: তথ্যমন্ত্রী

0
বাস পোড়ানোর মামলার প্রতিবাদে বিএনপির দেয়া কর্মসূচি হাস্যকর: তথ্যমন্ত্রী

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীতে নিজেরা বাস পুড়িয়ে সেই বাস পোড়ানোর ঘটনায় মামলার প্রতিবাদে বিএনপির দেয়া কর্মসূচি হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সামনে সমসাময়িক বিষয়ে কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, সরকার যখন করোনা ভাইরাস নিয়ে চিন্তিত, এটিকে মোকাবেলা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তখন বিএনপি দুর্গতদের পাশে না দাঁড়িয়ে যাত্রীবাহী বাসে আগুন দেয়া শুরু করেছে। মানুষ পোড়ানোর খেলায় তারা মেতে উঠেছে। অপরাজনীতি থেকে তারা বের হয়ে আসতে পারে নি।

তিনি আরো বলেন, বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। নিজেরা বাস পুড়িয়ে আবার নিজেরাই এটার বিরুদ্ধে কর্মসূচি দিচ্ছে। যা অত্যন্ত হাস্যকর।