দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬৪

0

বাংলাদেশ প্রতিবেদক: মহামারী কারোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৫ জনে।

এদিকে একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২৬৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।