দলীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ রিজভী

0
দলীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ রিজভী

কাগজ প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। রোববার দিবাগত রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার রাতে হঠাৎ করে কয়েক বার বমি করেন রিজভী আহমেদ। রাতেই সিনিয়র চিকিৎসকরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এসে তাকে দেখে গেছেন। তাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ সেবন করছেন। এখন তার স্যালাইন চলছে।’

এরশাদ বিরোধী আন্দোলনে পেটে গুলিবিদ্ধ হয়েছিলেন রিজভী। বেঁচে গেলেও ওই ঘটনায় প্রায়ই অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।