গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মামুনুল হক ইস্যুতে গ্রেফতারকৃত সোনারগাঁও থানার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ্যবোধ করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি আজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকার মারা গেছেন বলে জানা গেছে। গত ৩ এপ্রিল সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে মামুনুল অবরুদ্ধ হলে মাওলানা ইকবাল হোসেন এর নেতৃত্বে হেফাজতের লোকজন হামলা, ভাঙচুর ও তান্ডব চালিয়ে মামুনুল হককে উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় মামলা দায়ের হলে মাওলানা ইকবাল সহ আরো ৩ জন গ্রেফতার হয়।

