শাহজাদপুরে নৌকার বিজয়ের লক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

0
শাহজাদপুরে নৌকার বিজয়ের লক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বিমল কুন্ডু: শাহজাদপুর ( সিরাজগঞ্জ) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী জননেতা চয়ন ইসলামের বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে আজ ২৫ ডিসেম্বর সোমবার বিকেল ৩ টায় শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন রূপবাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ মোল্লা।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলি হাসান। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জননেতা চয়ন ইসলাম। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এস এ হামিদ লাবলু, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য ভিপি আব্দুর রহিম, রূপবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিকদার প্রমুখ।

প্রধান বক্তা জননেতা চয়ন ইসলাম উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার করতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দক্ষতা, দূরদৃষ্টি ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে। তিনি দেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, দেশরত্ন শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। আর শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হলে তাঁর মনোনীত প্রার্থীকে নৌকায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এসময় তিনি বিএনপি – জামায়াতের সমালোচনা করে বলেন, বিএনপি অবৈধপথে ক্ষমতায় আসতে চায়। তাই তারা নির্বাচন প্রতিহত করার অজুহাতে হরতাল অবরোধের নামে দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা, বাসে ও ট্রেনে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে। আগুন সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করতে তিনি সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিএনপি -জামায়াতের ধ্বংসাত্মক কর্মকান্ডকে প্রতিহত করার আহবান জানান। পাশাপাশি তিনি নির্বাচিত হলে রূপবাটি ইউনিয়ন সহ শাহজাদপুর উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবেন। এছাড়াও তিনি শাহজাদপুরকে মাদক, সন্ত্রাস, দূনীতি ও চাঁদাবাজি মুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। একপর্যায়ে জনসভায় উপস্থিত হাজার হাজার জনতা দুই হাত তুলে নৌকা প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।