জয়নাল আবেদীন: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সাথে গোলা গুলি হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাঁটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে। তারা শূণ্য রেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছুভ‚মি দখলের পাঁয়তারা করছে। আমাদের পরিস্কার বার্তা, বেঁচে থাকতে বাংলাদেশের এক ইঞ্চিও মাটি ভারতকে দখল করতে দেব না।
শনিবার দুপুরে রংপুর গঙ্গাচড়া উপজেলা মাল্টি পারপাস অডিটরিয়ামে গণঅধিকার পরিষদ আয়োজিত ‘গণঅভ‚্যত্থানে শহীদ ও আহতদের স্মরণ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়া ’শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথ াবলেন। নুরুল হক নুর বলেন, ভারতের পালিত গোলাম ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামীলীগ ও শেখ হাসিনা পতনের পর বাংলাদেশকে নিয়ে ভারত অশুভ খেলা শুরু করেছে। আমি বলতে চাই আপনার এ খেলা বন্ধ করেন। অন্যত্থায় আপনাদের জন্য সেটি শুভ হবেনা। আমি সরকারকে অনুরোধ জানাবো, সীমান্তবর্তী এলাকার মানুষদের দ্রæত সামরিক ট্রেনিং দেন। তারা বিজিবি’র সাথে সীমান্তে ভারতের দখলদারিত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবে।তিনি বলেন, আমাদের দেশে আর এশটি লাশ পড়লেও পারে দুইটা লাশ ফেলাতে হবে। দেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। ভারতকে বলতে চাই, আমরা যুদ্ধ চাইনা বন্ধুত্ব চাই। আমরা খারাপ সম্পর্ক চাইনা, ভাল সম্পর্ক চাই। আপনাদের আচারণে বন্ধুত্বের নিদর্শন দেখা যাচ্ছে না। আপনাদেরকে সংযত হতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর আঘাত আসে এমন কোন বক্তব্য এবং কর্মকান্ড থেকে আপনাদের বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, দেশে কবে নির্বাচন হবে, কারা ক্ষমতায় আসবে, কারা রাজনীতি করবে সেটি দেশের অভ্যন্তরীন বিষয়।বাংলাদেশ বিদেশী কোনরাষ্ট্র দ্বারা নির্দেশিত বা নিয়ন্ত্রি হবে না। গণঅধিকার পরিষদের উচ্চুর নির্বাহী পরিষদের সদস্য হানিফ খান সজীবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সংগঠনের মুখপাত্র ফারুক খান, সংগঠক মাসুদ রানা মোন্নাফ, ইব্রাহিম খোকন, কামাল হোসেন, আমিনুল ইসলামসহ অন্যরা।

