জয়নাল আবেদীন: রংপুরের তারাগঞ্জে দুই প্রবাসী নাগরিককে মারপিট করে মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইরানী ওই বিদেশি নাগরিক ও ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় জড়িত চারজনকে আটক কওে পুলিশে দিয়েছে সেনা টহল দল।
রংপুর তারাগঞ্জের ক্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, গতকাল দুপুর ১২টায় জেলার তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিণ গনি-রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর পেট্রোল দল সেখানে দ্রæত ছুটে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ইরানি দম্পতি হোসেইন সেলিম রেজা এবং ইয়াজদানজো ইয়াসমিনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।এ সময় ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা রোববার ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়াগাড়িতে গুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় ঢুকে তারাগঞ্জ চলে আসেন। এরপর তাদের হাতে বিদেশি টাকা থাকায় তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো মারধর করে ডলার, মোবাইল, একটি হাত ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।
সেনাবাহিনী এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে এবং সেনাবাহিনীর টহল দল ওই এলাকা তল্লাশি করে বিদেশি নাগরিকদের খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ও পাসপোর্ট উদ্ধার করে। পরে সেনাবাহিনীর পেট্রোল দলের গাড়িবহরের কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরান নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদের নিরাপদে হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে।
ক্যাম্প কমান্ডার গণমাধ্যমকে বলেন, সন্ত্রাসী ও ছিনতাইয়ে জড়িত এবং বিভিন্ন অপকর্ম করে যারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এ ধরনের সহিংসতা সৃষ্টিকারীদের সেনাবাহিনী যেকোনো মূল্যে দমন করবে।এ সম্পর্কে জানতে চাইলে রংপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, এ ঘটনায় গ্রেফতাকৃতদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে আদালতে নেয়া হলে বিঞ্জ বিচারক তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন ।

