পটুয়াখালীতে এবার মুগ ডালের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি

0

শহিদুল আলম : পটুয়াখালী জেলায় এবার মুগ ডালের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া ভালো থাকায় কৃষকরা এখন মুগ ডাল তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষক।

চাষিরা জানান, দেশে সব থেকে বেশি মুগ ডাল পটুয়াখালী জেলায় উৎপাদিত হয়। এই অঞ্চলের মাটি ডাল চাষের জন্য উপযোগী। এবার অনুকূল আবহাওয়া এবং আধুনিক পদ্ধতি ব্যবহার করায় জেলায় মুগ ডালের বাম্পার ফলন হয়েছে।

স্থানীয় কৃষি অফিস জানায়, গত বছর জেলায় ৭৬,০০০ হেক্টর জমিতে মুগের চাষ হয়েছিল। এবার জেলায় ৯৭,৪৪০ হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে।

পটুয়াখালী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা জানান, বৃষ্টির আগে কৃষকরা যাতে সামাজিক দূরত্ব মেনে এবং নিজেদের সুরক্ষিত রেখে ডাল তুলতে পারে সে বিষয়ে কাজ করছে কৃষি বিভাগের সদস্যরা। কৃষকদের উৎপাদিত ফসল যাতে ন্যায্য দামে বিক্রি হয় সেদিকেও লক্ষ্য রাখছেন তারা।#