জয়পুরহাট প্রতিনিধিঃ মানুষকে খাদ্যের প্রতি সচেতন করতে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো খাদ্য ও পুষ্টি মেলা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় জয়পুরহাট ২৫০ বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে কছিমননেছা নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয় ।
মেলার উদ্বোধন করেন সিভিল সার্জন আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জুয়েল মোবারক, কছিমননেছা নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবা খাতুন সহ আরও অনেকই।
এ সময় মেলায় ১৬ টি স্টলের মাধ্যমে বিভিন্ন ধরনের খাবারের পসরা বসিয়ে সেই খাবারগুলো খাওয়া না খাওয়ার বিষয়ে সচেতন করা হয়।

