জয়নাল আবেদীন:বিশ এপ্রিল থেকে বিশ মে পর্যন্ত দেশ ব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিয়ে একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চিকিৎসকগণ হাম রুবেলা টিকা দানের গুরুত্ব ও টিকা পরবর্তী চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এসময় বক্তক্ত্য দেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান ডা: আয়েশা আক্তার যুথি, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: কামরুজ্জামান এবনে তাজ বিশ^ স্বাস্থ্য সংস্থার রংপুর বিভাগীয় প্রধান ডা: জোবায়ের আলম মামুন।
এদিকে একই বিষয়ের উপর আগামী রোববার সিটি প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রংপুর সিটির স্বাস্থ্য বিভাগ।

