জয়নাল আবেদীন: ঈদের ছুটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসক শূন্য থাকবে না বলে ঘোষনা দিয়েছেন রংপুর বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম। সেই সাথে ঈদ পরবর্তি সময়ে ডেঙ্গু রোগীদের জন্য চিকিৎসার জন্য ৩শ বেড প্রস্তত আছে বলে জানান তিনি। বুধবার দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত রংপুর বিভাগীয় কমিশনারের হল রুমে রংপুরের বেসরকারী ক্লিনিক ও হাসপাতাল মালিকদের সংগঠন ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দদের সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসার ব্যাপারে এক মতবিনিময় সভায় এই কথা জানান। বিভাগীয় কমিশনার বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও বেসরকারী প্রাইম মেডিকেল কলেজ ও কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য ৩ শত বেড প্রস্তত আছে। এছাড়াও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য বেড প্রস্তত রাখা হয়েছে। সরকারী হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। চিকিৎসার কোন ক্রুটি হবে না বলে জানান রংপুর বিভাগীয় এই কর্মকর্তা।মতবিনিময় সভায় উপস্থিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক সুলতান আহামেদ জানান হাসপাতালের জন্য সরকারী ভাবে এখন পর্যন্ত কোন কিট পাওয়া যায়নি। তবে বিভাগীয় কর্মকর্তা তাকে আশস্ত করেন আজ কালের মধ্যে কিট হাসপাতালে এসে পৌছাবে। তিনি বলেন, সরকার দেশের প্রতিটি জেলার সিভিল সার্জনদের ১০ লাখ করে টাকা বরাদ্দ দিয়েছেন স্থানীয় ভাবে কিট সংগ্রহ করার জন্য।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক আরো জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার পর্যন্ত হাসপাতালে ১শ৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। এদের মধ্যে১শ ৯ জন চিকিৎসা সেবা নিয়ে বাসায় ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে ৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এদের মধ্যে ৪ জন শিশু, ১১ মহিলা ৬৪ জন পুরুষ রয়েছে।গত মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিশু রিয়ানা সম্পর্কে তিনি জানান, রিয়ানাকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রিয়ানার ডেঙ্গু জ্বরের পাশাপাশি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ ছিল।সভায় বিভাগীয় কমিশনার সাংবাদিকদের কাছে সহযোগীতার পাশাপাশি বস্তনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগী স্বাস্থ্য পরিচালক জাকির আহমেদ, রংপুরের সিভিল সার্জন হিম্বর কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নূর ইসলাম, রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান সহ ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ।

