বেনাপোলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

0
বেনাপোলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

শহিদুল ইসলাম: যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় সড়ক দূর্ঘটনায় শহরআলী(১৯) নামে এক পথচারী নিহত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর)ভোরে বেনাপোল বন্দরের বাইপাস সড়কে এ দুর্ঘনাটি ঘটে।

নিহত পথচারী শহর আলী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের আব্দর জলিলের ছেলে শহর আলী ।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত পথচারী শহর আলী বেনাপোল বন্দরের বাইপাস সড়কে ভোরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগামী কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গ্রামবাসি রাস্তায় এসে দেখে তার মরাদেহ পড়ে রয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর জানান, ঘাতক যানবাহনটি যাতে সনাক্ত করা যায় তার জন্য চেষ্টা চালানো হচ্ছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তার মরাদেহ উদ্ধার করো ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।