সদরুল আইন: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার রিপোর্ট নিয়ে শুনানি শেষে খারিজ করে দিয়েছে আপিল আবেদন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিট রেজিস্টার জেনারেল আলী আকবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষের দেয়া মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেন।
এরপর ১০টা ২০ মিনিট থেকে শুনানি শুরু হয়।
জানা গেছে, মেডিকেল রিপোর্টে এসেছে বেগম জিয়ার ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আছে।
এছাড়া তিনি আর্থ্রাইটিসসহ যেসব সমস্যায় ভুগছেন সেগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, বেগম জিয়া অনুমতি দিচ্ছেন না বলে তাকে উন্নত চিকিৎসা দেওয়া যাচ্ছে না।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ১০টা ৮ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি সম্পন্ন হয়।

