এম এ মুছা: সিরাজগঞ্জ বেলকুচি আঞ্চলিক সড়কের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর ) সকালে বেলকুচি আঞ্চলিক সড়কের সুবর্ণসাড়া, চালা, মমুকুন্দগাঁতী থেকে ক্ষিদ্রমাটিয়া গরুর হাট পর্যন্ত রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রফিকুল ইসলাম, বেলকুচি থানা উপ-পরিদর্শক শামীম রেজা ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দসহ আরও অনেকে।

