ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির তফসিল রোববার: ভোট গ্রহণ হতে পারে ৩০ জানুয়ারি

0
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির তফসিল রোববার: ভোট গ্রহণ হতে পারে ৩০ জানুয়ারি

সদরুল আইন: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আগামী রবিবার (২২ ডিসেম্বর) ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন (ইসি) এ দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি করার বিষয়টি বিবেচনায় রেখেছে।

ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকার দুই সিটির তফসিল ঘোষণার লক্ষ্যে রবিবার কমিশন সভা ডেকেছে ইসি।

ইসির রোববারের বৈঠকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে কোনো এজেন্ডা নেই। যদিও ২০১৫ সালের ২৮ এপ্রিল একইদিন ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

জানা গেছে, বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী ঢাকার দুই সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

ভোটের সময়সূচি সম্পর্কে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, আগামী রোববার কমিশন সভার এজেন্ডায় ঢাকার দুই সিটির তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে।

ওইদিনই তফসিল ঘোষণা করা হবে। ভোটগ্রহণের দিন প্রসঙ্গে তিনি বলেন, কমিশন সভায় ভোটের তারিখ নির্ধারণ করা হবে।