জয়পুরহাটে দুই দিন ব্যাপী তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা শুরু

0
জয়পুরহাটে দুই দিন ব্যাপী তাবলীগ জামায়াতের জেলা ইজতেমা শুরু

এস এম শফিকুল ইসলাম: বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী তাবলিগ জামায়াতের জেলা ইজতেমা। এ উপলক্ষে জয়পুরহাট শহরের চুনা পাথর প্রকল্পের বিশাল ময়দানে ইজতেমায় জয়পুরহাটের ৫টি উপজেলা ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে সমবেত হচ্ছেন মুসল্লিরা। ইজতেমা প্রাঙ্গণকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই আয়োজন। তাবলিগ জামাতের জেলা আমীর হাফিজ ইমাম বলেন, বৃহস্পতিবার সকাল থেকে ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে দুইদিনব্যাপী ইজতেমা শেষ হবে। ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা জানিয়ে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, মুসল্লীদের নিরাপত্তার জন্য ইজতেমা প্রাঙ্গণে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।