চীন থেকে বিশেষ বিমানে কিট আসছে সন্ধ্যায়

0
চীন থেকে বিশেষ বিমানে কিট আসছে সন্ধ্যায়

সদরুল আইন: করোনাভাইরাস শনাক্তে চীন থেকে কিট, পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) ও থার্মোমিটার বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছাবে।

ঢাকার চীন দূতাবাস এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

চীন দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে করে কিট ও মেডিক্যাল সরঞ্জামাদি আসছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কিট এসে পৌঁছাবে।

বিমানবন্দরে চীন দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এসব সরঞ্জামাদি বাংলাদেশের কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে।

চীন থেকে দ্বিতীয় ধাপে আসছে মেডিকেল সরঞ্জাম। এতে আছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১ হাজার থার্মোমিটার।