সদরুল আইন: দীর্ঘ ৭৮৭ দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছাড়লেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে তিনি নয়াপল্টনে দলের কার্যালয় থেকে বেরিয়ে যান।
প্রতিদিন নিয়ম মেনে দলীয় প্রয়োজন ছাড়া এখন আর তিনি কার্যালয়ে আসবেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন রিজভী।
এতদিন তিনি এই কার্যালয়ের তৃতীয় তলায় ছোট একটি রুমে (সাড়ে ৪ বাই সাড়ে ৯ ফুট) রাত্রিযাপন করে আসছিলেন।
সেখানে নিয়মিত দলীয় নেতাকর্মীরা তার সাথে কুশল বিনিময় ও প্রয়োজনীয় কাজের জন্য যাতায়াত করতেন।
এই সময়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকেই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমে বক্তব্য রেখেছেন রিজভী।

