টাঙ্গাইলে রাস্তায় নিন্মমানের ইট দিয়ে কাজ করার অভিযোগ, স্থানীয়দের বাধা

0

আবুল কালাম আজাদ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের নিগইর গ্রামের ইট সলিংয়ের একটি রাস্তায় নিন্মমানের ইট দিয়ে কাজ করার অভিযোগে স্থানীয়রা বাধা দেয়।স্থানীয়দের বাধা উপেক্ষা করে ওই রাস্তার কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইয়াকুব আলীসহ একাধিক ব্যাক্তি জানান,ইট সলিংয়ের কাজে নিন্মমানের ইট দিয়ে কাজ করায় আমরা কাজ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেই।আমাদের সিদ্ধান্ত উপেক্ষা করে নিন্মমানের ইট দিয়ে কাজ করে যাচ্ছেন সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা । সহদেবপুর ইউপি সচিব আ.ছালামের কাছে রাস্তার বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে বলেন। সহদেবপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান বালা জানান,এলজিএসপি প্রকল্পে ৭্#৩৯;শ মিটার রাস্তার বরাদ্দ দিলেও আমরা ৮্#৩৯;শ ৬০ মিটার রাস্তার কাজ করতেছি। নিন্মমানের ইটের বিষয়ে তিনি বলেন,কিছু জামা অর্থাৎ বেশি পুড়া ইট ছিল।ওই ইট বাদ দিয়ে এখন রাস্তার কাজ চলছে।কত টাকা বরাদ্দ এবিষয়েও তিনি কিছু বলেননি।