১১তম গ্রেডের দাবিতে সুন্দরগঞ্জে সহকারি শিক্ষকদের মানববন্ধন

0

আবু বক্কর সিদ্দিক: ১১তম গ্রেডে বেতন নির্ধারণের দাবীতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানববন্ধন করেছেন প্রাথমিক সহকারি শিক্ষকরা। সোমবার বিকেলে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন তাঁরা। এ সময় সংশ্লিষ্ট দাবী তুলে ধরে সহকারি শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, এসএম রাশেদুল আখতার, ফজলে রাব্বি, রেজাউল করিম, নজরুল ইসলাম, আব্দুর রহিম, সালমা বেগম, এসকে পলাশ, গোলাম রব্বানী, মিজানুর রহমান প্রমূখ।
মারববন্ধন চলাকালে বক্তারা বলেন, অনতি বিলম্বে এ দাবী পূরণ না হলে রাজপথে আন্দোলন কর্মসূচি চলতে থাকবে।