রংপুরে নবাগত ডিসি উনত্রিশ এবং এসপি পচিশতম ব্যাচের বিসিএস ক্যাডার শুরুতেই ইগো কাজ করছে

0
রংপুরে নবাগত ডিসি উনত্রিশ এবং এসপি পচিশতম ব্যাচের বিসিএস ক্যাডার শুরুতেই ইগো কাজ করছে

জয়নাল আবেদীন্: জেলা প্রশাসনের দুই দিকপাল একদিকে ডিসি অন্য দিকে এসপি। এই দুইয়ের সমন্বয়ে থাকা না থাকার উপর নির্ভর করে জেলার সার্বিক আইনশৃখলার পরিস্থিতি উন্নতি এবং অবনতি।

এদিকে মঙ্গলবার বিকেলে রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের উনত্রিশ তম ব্যাচের মোহাম্মদ রুহুল আমিন(১৬৬৯৭)। এর আগের ডিসিছিলেন সাতাশ তম ব্যাচের । অথচ একই জেলার এসপি যিনি বিসিএস পুলিশ ক্যাডারে পচিশ তম ব্যাচের।

ফলে রংপুরের জেলা প্রশাসনে ডিসি উনত্রিশ এবং এসপি পচিশ তম বিসিএস ব্যাচের  এর ফলে তাদের ভেতর সমন্বয় কতটুকুন দেখা দিবে তা সহজেই অনুমেয়। এদিকে ডিসি এবং এসপির মাঝে চার বছরের ব্যবধান হওয়ায় অবশ্যই তাদের মধ্যে ইগো সমস্যায় থাকবেন। জনপ্রশাসন মন্ত্রনালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় যখন একটি জেলায় ডিসি এসপি‘র পোষ্টিং দিবেন তখন কেন তারা খুজে দেখেন না কোন কর্মকর্তা কত ব্যাচের। তাহলেতো ডিসি এসপি‘র স্নায়ু যুদ্ধের অবসান ঘটে।

রংপুরে জেলা প্রশাসনে অতীতে চাকরি করে যাওয়া একাধিক কর্মকর্তা বলেছেন আমাদের সময়ে অনেকেই একই ক্যাডার এবং একই বছর আবার এক বছর দুবছর পযর্ন্ত কম বেশি ছিলো তাতে আমরা মেনে নিয়েই কাজ করেছি। কিন্তু বতর্মানে চার বছর ব্যবধান কে কিভাবে নিবে কার ইগোতে লাগবে তা বলা মুশকিল। তবে সরকারি সিদ্ধান্তকে মেনে নিয়ে দায়িত্ব পালন করা হবে বুদ্ধিমানের কাজ।