গাজীপুর কাপাসিয়ায় বিএনপির ৬৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২১

0

কাপাসিয়া প্রতিনিধি: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিমসহ ফের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে কাপাসিয়া থানায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে।

মামলার বাদী দুর্গাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির হিমু। এ নিয়ে ৫ মামলায় আসামি ৪ শতাধিক ।

মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের সুপার মার্কেটসংলগ্ন সড়কে ১০-১২ দুষ্কৃতকারী অতর্কিতে হামলা ও ককটেল ফাটিয়ে টানানো নৌকা প্রতীকে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ আনে।

মঙ্গলবার রাত পর্যন্ত বিএনপির ২২ নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করে বুধবার আদালতে পাঠিয়েছে। এদের মাঝে ১২ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।