কেশবপুরে ইউপি সদস্যের ৬ মাসের জেল

0

জি.এম.মিন্টু: কেশবপুরে অপ্রাপ্ত বয়সে মেয়ের বিয়ের আয়োজন করায় হাসানপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল জব্বারকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালাত। জানা গেছে,কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল জব্বার বুধবার তার মেয়ে চলতি দাখিল পরীক্ষার্থী লাভলী খাতুনের বিয়ের আয়োজন করেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর ক্ষমতাবলে ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে মেয়ের পিতা মেম্বর আব্দুল জব্বারকে ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।