সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

0

বাবুল আকতার: নওগাঁর সাপাহারে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র নেতৃত্বে পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি) সবুর আলী,সাপাহার বাজার বণিক সমিতির সভাপতি মতিউর রহমান মতি,বিশিষ্ঠ ব্যবসায়ী জসিম উদ্দীন,মজিবর রহমান প্রমূখ।