নেত্রকোণা জেলায় শ্রেষ্ঠ সহকারী সাব-ইন্সপেক্টর কেন্দুয়ার আঃ হাই ঠাকুর

0

হুমায়ুন কবির: ‌নেত্র‌কোণা জেলার কেন্দুয়া থানায় কমর্রত সহকারী সাব্ ইন্স‌পেক্টর আঃ হাই ঠাকুর জেলার শ্রেষ্ঠ সাব্ ইন্স‌পেক্টর হি‌সে‌বে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তিনি এর আগেও চার বার জেলার সহকারী শ্রেষ্ঠ সাব্ ইন্স‌পেক্টর হি‌সে‌বে নির্বা‌চিত হয়েছেন বলে তিনি জানান।

তিনি নন এফ আই আর, মাদক, জোয়া, চোরাচালান রোধ এবং আইন শৃঙ্খলায় বিশেষ অবদান রাখায় সহকারী শ্রেষ্ট সাব্ ইন্স‌পেক্টর হি‌সে‌বে নির্বা‌চিত হন।

বুধবার (২৭ মার্চ) ২০১৯ জেলা শ্রেষ্ট সাব্ ইন্স‌পেক্টর হি‌সে‌বে নির্বা‌চিত হওয়ায় নেত্রকোণা জেলার পু‌লিশ সুপার স‌ন্মেলন কক্ষ‌ে আনুষ্ঠা‌নিক ভা‌বে আঃ হাই ঠ‌াকুর কে পুরস্কৃত ঘোষনা করে ক্রেস্ট, সনদপ্রত্র প্রদান ক‌রেন এস পি জয়দেব চৌধুরী।

এ সময় অব‌স্হিত ছি‌লেন এ এসপি (প্রশাসন) এস এম আশরাফুল আলম, এ এস পি (ক্রাইম) মোঃ শাহজাহান মিয়া,কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হুসেন গাজী, সহ জেলার উর্দ্ধতন কর্মকর্তা ও জেলার সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ।