রাজধানীর ফার্মগেটে আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

0
আবাসিক হোটেল থেকে তেজগাঁও কলেজের ছাত্র ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রীর লাশ উদ্ধার

কাগজ প্রতিবেদক: রাজধানীর ব্যস্ততম এলাকা ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ। মঙ্গলবার (০২ এপ্রিল ) বিকেল ৩টার দিকে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ওই লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।

এরা হলেন- তেজগাঁও কলেজের ছাত্র আমিনুল ইসলাম সজল (২১) ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্রী মরিয়ম আক্তার জেরিন (২০)।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সেন্টু মিয়া জানান, প্রাথমিক সুরতহালে তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ফার্মগেটের সম্রাট হোটেলের সাততলার একটি কক্ষে ওই দুই তরুণ-তরুণীর লাশ পাওয়া গেছে। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।