মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত ও মারধোর করায় বখাটে আটক

0

হুমায়ুন কবির: মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করে মারধোরের অভিযোগে সায়মন নামের এক বখাটেকে আটক করেছে নেত্রকোনার মডেল থানার পুলিশ। রবিবার সকাল ১০ টার দিকে নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত সায়মন সৈয়দপুর গ্রামের সাহেদ আলী ফকিরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী বাড়ির মাদ্রাসা ছাত্রীটিকে উত্যক্ত করে আসছিলো সায়মন।
এরই ধারাবাহিকতায় রবিবার সকালেও তাকে উত্যক্ত করে। এসময় মেয়েটির সাথে থাকা বান্ধবীসহ মেয়েটি প্রতিবাদ করলে মারোধোর করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বখাটেকে আটক করে। এ ব্যাপারে ওসি মোঃ তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ সাথে সাথেই ওকে আটক করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হচ্ছে। এসব ঘটনায় কেউ ছাড় পাবে না।