লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ট্রলি শ্রমিক নিহত

0

মো: রবিউল ইসলাম: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মো. বাবু (১৭) নামে এক ট্রলি শ্রমিক নিহত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রলি চালক মুরাদ হোসেন (৩৫) আহত হয়। নিহত মো. বাবু সদর উপজেলার রাধাপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। আহত চালক মুরাদের বাড়ি জেলার কমলনগর উপজেলায়। নিহতের ভাই নিজাম উদ্দিন জানান, বাবু ট্রলিতে শ্রমিক হিসাবে কাজ করেন। সকালে ট্রলিতে করে ঘর নির্মাণের কিছু সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি দেয়ালের সাথে ধাক্কা লাগে। এতে ইটের দেয়ালটি ভেঙ্গে চালক মুরাদ ও বাবুর গায়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই বাবু মারা যায়। গুরুতর আহত হয় ট্রলি চালক মুরাদ। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।