উল্লাপাড়ার সলপ ইউনিয়নে সরকারি ভাতাভোগী ১৬শ ৪৮ জন

0
উল্লাপাড়ার সলপ ইউনিয়নে সরকারি ভাতাভোগী ১৬শ ৪৮ জন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সামাজিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচির আওতায় সলপ ইউনিয়নে ১ হাজার ৬শ ৪৮ জন সরকারি ভাতার টাকা পাচ্ছেন। এদের বাৎসরিক ভাতার টাকার পরিমান ১ কোটি ৫১ লাখ ১৭ হাজার ৬শ টাকা। ইউনিয়নটির ৪০ জন বীর মুক্তিযোদ্ধা বাৎসরিক ৪৮ লাখ টাকা সম্মানী ভাতা পাচ্ছেন। সলপ ইউনিয়ন পরিষদ সূত্রে, ইউনিয়নটিতে বয়স্ক ভাতা কার্ডধারীর সংখ্যা ৮শ ৪২ জন। এরা বাৎসরিক হিসেবে পাচ্ছেন ৫০ লাখ ৫২ হাজার টাকা। এছাড়া বিধবা ও স্বামী পরিত্যাক্তা ৩শ ৩৮ জন ভাতাভোগী ২০ লাখ ২৮ হাজার, প্রতিবন্ধী ২শ ৭৯ জন ২৩ লাখ ৪৩ হাজার ৬শ টাকা এবং ১শ ৪৯ জন মাতৃত্বকালীন ভাতা বাবদ বাৎসরিক ৮ লাখ ৯৪ হাজার টাকা পাচ্ছেন। সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, সামাসিক নিরাপত্তা বেষ্ঠনী কর্মসূচি নিয়ে তিনি সহ তার পরিষদের সদস্যগণ অত্যান্ত সচেতন। ভাতা পাওয়ার যোগ্য এমন কেউ যেন বাদ না পরে সে বিষয়ে খোঁজ খবর রাখা হয়। ভাতা পাওয়ার যোগ্যদের তালিকা করে তা পাওয়ার পিছনে তার পরিষদ থেকে জোরালো ভুমিকা নেয়া হয় । উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোতালিব হোসেন জানান, গোটা উপজেলায় সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় ২১ হাজার ৫শ ২১ জন ভাতাভোগী আছেন।