কালিহাতীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

0
কালিহাতীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের কালিহাতী‌তে এক অজ্ঞাত যুব‌কের (২২) লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। রোববার (১৬ জুন) বি‌কে‌লে গলায় র‌শি ও স্কচটেপ পেঁচানো অবস্থায় উপ‌জেলার হা‌তিয়া নামক এলাকা থে‌কে লাশটি উদ্ধার করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা জানানোর পর পুলিশ ঘটনাস্থ‌ল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি দুই দিন আগে শ্বাসরোধ করে ফেলে রাখা হয়েছে। ময়নাতদ‌ন্তের জন্য নিহ‌তের লাশ টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।