নেত্রকোনায় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

0
নেত্রকোনায় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

হুমায়ুন কবির: গরুকে ঘাস খাওয়াতে গিয়ে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে বজ্রপাতে এনামুল হক (২২) নামের এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রংছাতি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সন্ন্যাসী পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এনামুল হক গুরি গুরি বৃষ্টিপাত চলাকালে বাড়ীর পাশে পতিত জমিতে গরুকে ঘাস খাওয়ানোর জন্য যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।