কেন্দুয়ায় সেফটি ট্যাংকিতে পড়ে শিশুর মৃত্যু

0
কেন্দুয়ায় সেফটি ট্যাংকিতে পড়ে শিশুর মৃত্যু

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলের নির্মাধীন সেফটি ট্যাংকের গর্তে পড়ে ২ বছর বয়সের উম্মে হাবিবা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি পাশ্ববর্তী নান্দাইল উপজেলার লংপুর বাশাটি গ্রামের আমিনুল ইসলাম ও কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রুবিনা আকতারের মেয়ে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে পেরীরচর প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মা স্কুল শিক্ষিকা রুবিনা আকতার প্রতিদিনের মত তার মেয়ে উম্মে হাবিবাকে সাথে নিয়ে স্কৃল আসেন। ঘটনার সময় মেয়েকে অফিস রুমে রেখে শ্রেণিকক্ষে ক্লাশ নিচ্ছিলেন। এ সময় সবার অগোচরে স্কুল ভবন সংলগ্ন সেফটি ট্যাংকির জন্য নির্মিয়মান গর্তে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে শিশুটি মারা যায়।